যারা ফ্রীল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য সুখবর
যারা ফ্রীল্যান্সিং করতে চান বা করেন, তারা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। যেমনঃ সঠিক গাইডলাইন, মুসলিমদের সাথে কাজ করতে আগ্রহী কিন্তু উপায় নেই ইত্যাদি। আজকে আমি আপনাদের সামনে এসেছি হালালকাজ ডট কম নিয়ে। যেখানে আপনারা খুব সুন্দর ভাবে আপনাদের কাজ শুরু করতে পারবেন। ফ্রীল্যান্সিং কাজ করতে আপনার প্রয়োজন পড়বে একটি কম্পিউটার বা ল্যাপটপ। এমনকি আপনি ফোন দিয়েও কাজ করতে পারবেন।
প্রথমে যা থাকতে হবেঃ আপনাকে কাজ জানতে হবে। যে কোন ধরনের অনলাইন ভিত্তিক কাজ। সেই সমস্ত কাজ হতে পারে, ফেসবুক, ইউটিউব বুস্টিং, সফটওয়্যার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক্সস ডিজাইন অথবা ওয়েব প্রোগ্রামিং ইত্যাদি।
এরপর আপনাকে হালালকাজ ডট কম এ একটি একাউন্ট তৈরী করতে হবে। একাউন্ট তৈরি করার পর আপনাকে আপনার কাজের জন্য একটি লিস্টিং তৈরী করতে হবে। অথবা কাজ দিতে চাইলে আপনাকে আপনার কাজ এর লিস্টিং দিতে হবে। রেজিষ্ট্রেশন শেষে লিস্টিং দেয়ার সময় একটি ফর্ম আসবে। সেখানে আপনার বিস্তারিত দিতে হবে।
কাজ করবেন যেভাবেঃ ধরুন আপনি ৫২০০ টাকার বিনিময়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে অনলাইন দোকান বানিয়ে দেন। সেটার লিস্টিং করেছেন এবং লিস্টিং এপ্রুভ হয়েছে। এবার নিয়মিত আপনার ইনবক্সস চেক করুন। ক্লাইন্ট যদি আপনাকে মেসেজ দেয়, তবে তার সাথে যোগাযোগ করুন। সব কিছু ফাইনাল হলে, ক্লাইন্টকে আপনার হালালকাজ ডট কম এর একাউন্টে টাকা পাঠাতে বলুন। এরপর আপনার কাজ আপনি করে দিন এবং ক্লাইন্টকে নিয়মিত আপডেট দিন।
টাকা উঠানোঃ যদি আপনার একান্টে ব্যালেন্স থাকে, তবে তা ব্যাংক বা বিকাশের মাধ্যমে উঠাতে পারবেন।

